

৳ 782
৳ 900
ইসলামী জীবনব্যবস্থায় হাদীসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই হাদীসই হলো আল কুরআনের বাস্তব রূপ এবং বিস্তারিত ব্যাখ্যা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্পন এবং শরী‘আতের দ্বিতীয় মূল ভিত্তি। হাদীস ব্যতীত কুরআন বুঝা এবং বাস্তবায়ন করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বক্তব্য ও কর্ম-পদ্ধতির মাধ্যমে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন, যা হাদীসসমূহে সংরক্ষিত আছে। ঠিক এ কারণেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানা থেকে অদ্যবধি সর্বযুগে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উম্মতের উলামাগণ কুরআন চর্চার সমান গুরুত্ব দিয়েই হাদীস চর্চা করেছেন। এর সংকলন, সংরক্ষণ ও প্রসারে বিরামহীনভাবে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবেই মুসলিমরা পেয়েছে সহীহ বুখারী, মুসলিম, মুয়াত্তা মালেক, সুনান আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ ইত্যাদির মতো বিশ্ববিখ্যাত, সর্বজনসমাদৃত হাদীসের সংকলনসমূহ। আল্লাহ তাঁদেরকে এবং তাদের মেহনতকে কবুল করুন। আমাদের আলোচ্য ‘রিয়াদুস সালেহীন’ গ্রন্থটি হাদীসের তেমনই একটি সংকলন। সংকলক ইমাম মুহিউদ্দিন আবূ যাকারিয়া ইয়াহইয়া আন্-নববী ছিলেন তাঁর সময়কার শ্রেষ্ঠতম আলেম। সহীহ মুসলিমের ব্যাখ্যায় তাঁর রচিত ‘আল মিনহাজ’ গ্রন্থখানা সমগ্র মুসলিম বিশ্বে এতটাই গ্রহণযোগ্যতা ও খ্যাতি লাভ করেছিল যে, বিশ্বজোড়া মুহাদ্দিসিনে কেরাম তাঁকে এ জন্য ‘মুহিউদ্দিন’ উপাধিতে ভূষিত করেন। ‘রিয়াদুস সালেহীন’ নামক হাদীস সংকলনটি ইমাম নববীর আরেকটি অমর কীর্তি। সিহাহ সিত্তাহ-সহ অপরাপর হাদীস গ্রন্থসমূহ থেকে বিশুদ্ধ হাদীস বাছাই করে তিনি গ্রন্থটি রচনা করেছেন এবং ফিকহী বিন্যাস অনুযায়ী এর পরিচ্ছদসমূহ সাজিয়েছেন। --- Product Features --- Weight: 0.5, kg Written_By: ইমাম, মুহিউদ্দীন, ইয়াহইয়া, আন-নববী, রাহিমাহুল্লাহ Publisher: সবুজপত্র, পাবলিকেশন্স Translator: মাসঊদুর, রহমান, নূর Book Type: Non-Fiction Categories: Religion, &, Spirituality Ages: 18+ Edition: 2021 Isbn: 9789848927601 Language: English Pages: 880 Printing Remarks: Standard, Print Total Pages: 880
Loading reviews...
Boiboiboi.com is the leading online bookshop in Dhaka, specializing in English Medium Books in Bangladesh. Our mission is to provide students easy access to essential academic resources, from O & A Level textbooks to a vast digital library of pastpapers, study guides, and exclusive materials like Edexcel locked papers.
Looking for the best english medium bookshop experience in Bangladesh? Our online bookshop offers a wide collection of Cambridge O Level and Edexcel textbooks, revision guides, and past papers—all in one place. As a trusted Dhaka online book store and Nilkhet bookshop online, we make it easy for students and parents to find authentic academic resources without the hassle of visiting crowded markets. Enjoy fast and reliable same day delivery in Dhaka, so you can get your books exactly when you need them.
© 2025 Boiboiboi.com. All rights reserved.
0.0/5
0 review(s)
Please login to write a review
No approved reviews yet.